হারিয়ে গেছেন মোছা. মালেকা বেগম (৫৫)। তিনি মো. শফিকুল ইসলামের স্ত্রী। তাঁর বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের খানারকোদালিয়া গ্রামে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাড়ি থেকে সবুজ রঙের ম্যাক্সি পরে বের হন মালেকা বেগম। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা গেছে, তাঁর মাথায় সমস্যা রয়েছে। ফলে তিনি সবকিছু সঠিকভাবে বলতে না পারলেও নিজের নাম ও ঠিকানা বলতে পারেন।
কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখতে পেলে অনুগ্রহ করে দ্রুত তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৩৮-০৪৮৭৪৫।
সূত্র: সিনসা