1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সীমানা নিয়ে বিরোধ,লোকজন নিয়ে ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় দফায় দফায় সংঘবদ্ধ হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পৌর সদরের মণ্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু কোনো সুরাহ হয়নি। এরই ধারাবাহিকতায় সকালে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সিদ্দিকের বসতবাড়ির আংশিক ভাঙচুর করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করলে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যান।

আরও জানা যায়, পুলিশ আসার খবরে সংক্ষুদ্ধ হয়ে পুনরায় বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জন সিদ্দিকের বাড়িতে দ্বিতীয় দফায় ভাঙচুর করে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host