1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভাঙ্গুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (১ আগস্ট) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গণ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, অধ্যক্ষ হালিম মাজহার নূর, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক, পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতার মসনদে গিয়েছেন। তাদের রক্তের সাথে বেইমানি করলে জনগণ তা মেনে নেবে না। অতএব অবিলম্বে গণ ভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করুন।অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host