1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি আলী আছগারের মতবিনিময়

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭৭ সময় দর্শন

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়।

এসময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক আবুল হাশেম ও পৌরসভার মেয়র পদে হাফিজ উদ্দিন বাহারকে পরিচয় করিয়ে দেন।

সভায় এমপি মুহাম্মদ আলী আছগর বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই দল এসব প্রার্থীদের সমর্থন দিয়েছে।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচন ও জনসম্পৃক্ত রাজনীতির বিষয়ে মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের পক্ষে  সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বক্তব্য দেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সহসভাপতি বিকাশ চন্দ চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, ময়নুল হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহসাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী,প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আবু নাঈম,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী,সেক্রেটারি আব্দুল মালেকসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host