1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মো. নওশাদ আলীকে মনোনয়ন দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

একই সঙ্গে মাদরাসাটির গভর্নিং বডির বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মো. ফরহাদ হোসেনকেও মনোনয়ন দেওয়া হয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

‘গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি মনোনয়ন প্রসঙ্গে’ শিরোনামের ওই পত্রে উল্লেখ করা হয়, হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মো. নওশাদ আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আলীমুদ্দীন বিশ্বাস।

এ ছাড়া একই মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মো. ফরহাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া খাঁ পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. জহুরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা পত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে দাখিল করা আবেদন ও তার পরিপ্রেক্ষিতে হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে উল্লেখিত দুজনকে মনোনয়ন প্রদান করা হলো।

পত্রে আরও উল্লেখ করা হয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক এ মনোনয়ন পরিবর্তন বা বাতিল করা যেতে পারে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের পত্র অনুযায়ী, মনোনীত সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি উভয়েই ওই উপজেলার বাসিন্দা। ফলে স্থানীয়ভাবে মাদরাসাটির প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া গত ৭ জুলাই হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ইবতেদায়ী ও দাখিল শাখার অভিভাবক সদস্য হিসেবে আনিসুর রহমান,আলিম শাখায় মো. মনিরুজ্জামান,ফাজিল শাখায় মো. রাজিবুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে ইবতেদায়ী ও দাখিল শাখায় মো. সাইদুল ইসলাম, ফাজিল শাখায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম ও আলিম শাখায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host