1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

নেপালে প্রাণহানি ২৮৯, নিখোঁজ ৮০০ বিদেশিসহ ১৫০০

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ সময় দর্শন

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য কাঠমাণ্ডু পোস্ট।

তিনি জানান, চিতওয়ানে ১০৮, নওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুয়ায় ১৭, নওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জনের লাশ পাওয়া গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৮২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে বার্তা সংস্থা

নিখোঁজদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্য রয়েছেন।

এ ছাড়া নিখোঁজ পর্যটকের সংখ্যা ৬৪৪ জন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেপাল ও চীনের তিব্বতে হিমালয়ঘেঁষা এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক।

বন্যার পানির স্রোতে রাসুয়া ও অন্যান্য জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী অববাহিকা দিয়ে নিম্নাঞ্চলের দিকে ধেয়ে যায়। এতে জনবসতি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য কাঠমাণ্ডু পোস্ট/রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host