1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৪১ সময় দর্শন
জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক/

প্রমোদতরীর মাদককাণ্ড মামলা থেকে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। আজ বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তাকে জামিন দেন। এর আগে গত মঙ্গলবার আরিয়ানের মামলার শুনানি শুরু হয়। পরে তা মুলতবি ঘোষণা করেন বিচারক। বুধবার বিচারপতি নীতিন সাম্বরের এজলাসে ফের জামিনের আবেদনের শুনানি কার্যক্রম শুরু হলে এদিনও মামলার রায় দেননি বিচারক। অবশেষে আজ দুপুরে আবারো এই শুনানি অনুষ্ঠিত হয়। খবর: এনডিটিভির

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এনসিবির পক্ষে আইনজীবী অনিল সিং আদালতকে জানান, আরিয়ান খান গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছেন। সেখানে বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে কথা হয়েছে, যা কমার্শিয়্যাল কোয়ান্টিটির। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

শাহরুখ পুত্রের হয়ে আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। এর আগে আরিয়ানের আইনজীবী আদালতে যুক্তি দেখান, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। তিনি দাবি করেন, আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host