1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

শাহরুখ খানের বাসায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তল্লাশি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩২৪ সময় দর্শন
শাহরুখ খানের বাসায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তল্লাশি

অনলাইন ডেস্কঃ

মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার পরপরই শাহরুখ খানের বাসায় তল্লাশি অভিযান চালালো ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ান জেলে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা করলেন বলিউড বাদশা।

আর্থার রোডে জেলখানায় ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে প্রায় ১৫ মিনিট সময় কাটান শাহরুখ।

এদিকে, আজ বৃহস্পতিবারও জামিন পাননি শাহরুখ পুত্র। শুনানির পরে আরিয়ানের জামিনের আবেদন আবার নাকচ হয়ে গেছে। আগামী মঙ্গলবার ফের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৮ অক্টোবর থেকে জেলে আছেন মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান। বুধবার মুম্বাইয়ের একটি বিশেষ আদালত আরিয়ান খানের জামিন নাকচ করে দেয়। কোর্টের তরফ থেকে নোটিশ দিয়ে বলা হয়, ‘আরিয়ান নিয়মিতভাবে অবৈধ মাদক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতে তার প্রমাণ মিলেছে। তিনি মাদক ব্যবসায়ীদের সংস্পর্শেও ছিলেন। তাই তাকে জামিন দেয়া হচ্ছে না বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host