1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, তৎপর বোমা নিষ্ক্রিয়কারী দল ভাঙ্গুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: এমপি আছগার বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ সীমানা নিয়ে বিরোধ,লোকজন নিয়ে ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর

আমার এখনও বিয়ের বয়স হয়নি, বললেন ৪১ বছরের জায়েদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৯ সময় দর্শন
আমার এখনও বিয়ের বয়স হয়নি, বললেন ৪১ বছরের জায়েদ

 অনলাইন ডেস্ক

জায়েদ খান, ঢাকাই সিনেমার নায়ক। সেই সঙ্গে তার আরও একটি পরিচয় রয়েছে- তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জায়েদ খানের। ইতোমধ্যে ২৫টির বেশি সিনেমা করেছেন এই অভিনেতা। ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন জায়েদ খান। সে হিসেবে তার বয়স এখন ৪১ বছর। এখনও অবিবাহিত এই অভিনেতা।

৪১ বছর বয়সে জায়েদ খান বললেন, “আমার এখনও বিয়ের বয়স হয়নি।”

সোমবার বিএফডিসিতে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

২০১৭ সালর ১৬ ডিসেম্বর মুক্তি পায় জায়েদ খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘অন্তজ্বালা’। এরপর প্রায় হাজার দিনের বেশি শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। এ সময়টায় তার কোনও সিনেমাও মুক্তি পায়নি।

সম্প্রতি ‘সোনার চর’ সিনেমা দিয়ে আবারও শুটিং শুরু করেছেন জায়েদ খান। জাহিদ হাসানের পরিচালনায় এ সিনেমায় আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host