1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় আঙুর চাষে সফল কৃষক হেলাল উদ্দীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস রূপপুর থেকে আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ-বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী সীমান্তে অপরাধ হলে ‘জিরো টলারেন্স’ নীতি, একমত বিজিবি ও বিএসএফ ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

তাড়াশে সরকারি বই কেজিদরে বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫২ সময় দর্শন
তাড়াশে সরকারি বই কেজিদরে বিক্রির অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্কুল ছুটির পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোমিন ভান্ডারকক্ষে সংরক্ষিত ২০১৯-২০২০, ২০২০-২০২১ শিক্ষাবর্ষসহ কয়েক বছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১৬৩ কেজি বই গোপনে বিক্রি করে দেন। সাব্বির হোসেন নামে স্থানীয় এক ফেরিওয়ালা ১৩ টাকা কেজি দরে বইগুলো কিনে নেন।

ওই ফেরিওয়ালা বইগুলো রানীরহাট বাজারের একটি টংদোকানের সামনে রাখলে বাজারে আসা লোকজন সরকারি বই দোকানে দেখতে পেয়ে ফেরিওয়ালা সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে বইগুলো উদ্ধার করা হয়।

বই বিক্রির অভিযোগের প্রসঙ্গে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মো. নূরুন্নবী বলেন, সরকারি বই বিক্রি করা অপরাধ। ফেরিওয়ালার কাছে বিক্রি করা বিনা মূল্যের সরকারি বইগুলো উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম  বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সূত্রঃ প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host