1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দিল্লির আদালত কক্ষে গোলাগুলি, নিহত ৪

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৬ সময় দর্শন
দিল্লির আদালত কক্ষে গোলাগুলি, নিহত ৪

অনলাইন ডেস্ক/

দিল্লির আদালতকক্ষের মধ্যেই চলল গুলি। এ সময় আদালতে দুপক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে নিহতের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। বেশ কিছু সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল। আদালতে দুপক্ষের গোলাগুলির মধ্যে পাল্টা গুলি চালায় দিল্লি পুলিশ। পুলিশের গুলিতেই দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন।

কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। পরে আজ আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তার বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ পুলিশের।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল জানান, আইনজীবীর পোশাক পরে সন্ত্রাসীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host