1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

জুভেন্টাস ছেড়ে কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩১৪ সময় দর্শন

বার্সেলোনা ছেড়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন বেশ কিছু দিন হলো। এবার শোনা যাচ্ছে, মেসির মতো পর্তুগিজ  তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে চাইছেন! 

ফ্রান্সের সংবাদপত্র এল ইকুইপ এমনটাই দাবি করছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছিল, রোনাল্ডোর গন্তব্য হতে পারে পিএসজিতে। কিন্তু মেসির সঙ্গে চুক্তির পর রোনাল্ডোকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয় ফ্রান্সের এই ক্লাব।

ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর মতে, ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিতে পারেন পর্তুগিজ ফুটবল তারকা। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস নাকি এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন।

রোনাল্ডোর সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে জুভেন্টাসের। তাই এই মৌসুমে দল বদল করতে হলে ট্রান্সফার ফি হিসেবে জুভেন্টাস পাবে আড়াই কোটি ইউরো। এই বিশাল অর্থ দিতে রাজি নয় সিটি।

ম্যাঞ্চেস্টারে আগেও খেলেছেন রোনাল্ডো। তবে সেটা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে জুভেন্টাসের আশা এই মৌসুমে ইতালিতেই থাকবেন রোনাল্ডো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host