1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস রাষ্ট্রীয় ব্যাংকে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান ওয়াহিদউদ্দিন মাহমুদের সরকারি নথিতে ‘এআই’ শব্দ বাদ দিতে চান ট্রাম্প, নতুন নাম ‘সুপার ইন্টেলিজেন্স’ ২৯ অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামার প্রস্তুতি জেলেদের পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ, পাঁচ মাসে ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, ২০ নভেম্বর চালু হচ্ছে নতুন ট্রেন ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, বদলে যেতে পারে ১৯ জেলার কৃষি-অর্থনীতির চিত্র রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির

ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত গোলজার গ্রেপ্তার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৮৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় এক প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত গোলজার হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রতিবন্ধীর মা সাবিনা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার (১৩ আগষ্ট) সকালে ভাঙ্গুড়া পৌরসদরের হারোপাড়া পশ্চিমপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলজার হোসেন ওই গ্রামের মৃত কছের প্রামাণিকের ছেলে ও তিন সন্তানের জনক।

জানা গেছে, গত রোববার ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়িয়ার পূর্ব হারোপাড়া গ্রামে ওই প্রতিবন্ধী (২৩) মেয়েটি তাদের বাড়ির পাশে জমি দেখতে যান। জমি দেখে দুপুরে মেয়েটি তার ঘরে প্রবেশ করে। এমন সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত গোলজার হোসেন মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে প্রতিবেশী আয়শা খাতুন এগিয়ে এলে গোলজার হোসেন দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মেয়েটি আয়শা খাতুন এবং পরে তার পিতা-মাতা বাড়িতে আসলে ওই ঘটনা বিস্তারিত খুলে বলে। পরে বিষয়টি নিয়ে প্রথমে গ্রাম্য প্রধানদের নিকট গিয়ে বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। গ্রাম্য প্রধানরা স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ভিক্টিম তার পিতা ও মাতাকে সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

প্রতিবন্ধী মেয়ের মা বলেন, আমরা গরিব বলে কি ন্যায়বিচার পাব না। তার প্রতিবন্ধী মেয়ের সাথে এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার (ওসি) মু. ফয়সাল বিন আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবন্ধী মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত গোলজার গ্রেপ্তার

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৩ আগস্ট ২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host