1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

ভাঙ্গুড়ায় গৃহবধূ শ্লীলতাহানীর মামলায় গ্রেফতার ১

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪১৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় এক গৃহবধূর শ্লীলতাহানীর মামলায় অভিযুক্ত সিরাজুল ইসলাম (৪0) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মেন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিরাজুল উপজেলার ওই ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের মৃত আব্দুল গফুরর ছেলে। এ ব্যাপারে গৃহবধুর স্বামী দুখু মিয়া বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা রুজু করেন।

জানা গেছে,সম্প্রতি ( ৭ জুলাই)প্রতিবেশি সিরাজুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে যায়। গৃহস্বামী তখন বাড়িতে ছিল না। এ সুযোগে রিলিফের কার্ড দেওয়ার কথা বলে সে গৃহবধুর কাছে ভোটার আইডি কার্ড চায়। গৃহবধু কার্ডটি দেওয়ার জন্য ঘরে ঢুকলে সিরাজুলও তার পিছুপিছু যায় এবং তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে বাড়ির পাশের কয়েকজন মহিলা এগিয়ে এলে সে পালিয়ে যায়।

ওই গৃহবধুর স্বামী গ্রামের প্রধানদের নিকট বিচার দেন কিন্তু সিরাজুল প্রভাবখাটিয়ে বিচার সালিশ কোনোটাই হতে দেয়নি। ফলে লোকজনের কাছে অনেক দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত উপায়না দেখে তিনি থানায় মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানার ওসি মু.ফয়সাল বিন আহসান বলেন, এব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায়  গৃহবধুকে শ্লীলতাহানীর  অভিযোগ পাওয়ার পরই থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়।  আসামী সিরাজুলকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host