1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৭৭ সময় দর্শন

বঙ্গোপসাগরে আরেকটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরো শক্তি সঞ্চার করেছে। এর প্রভাবে টানা চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণ হচ্ছে, যা আজও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আবারও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার রয়েছে।

দেশের সমুদ্রবন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। লঘুচাপের প্রভাবে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো জায়গায় অতিভারি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি টেকনাফে ১৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পটুয়াখালীতে ১৯০, চট্টগামে ১২৯, মংলা ১২৩, কক্সবাজারে ১১৯, খেপুপাড়ায় ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, প্রবল মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host