1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী চাটমোহরে দুই প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের সেই সমালোচিত গাজী নজরুল প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি সিলিং ফ্যান দিলেন এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার রুল

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২ জন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৫১৯ সময় দর্শন

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৪ জন।

রবিবার ( ১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ২ হাজার ২৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। আর দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৭ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩১৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host