1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় শিক্ষা-বিনোদন নিয়ে স্কুল খোলার অপেক্ষায় শরৎনগর প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শিশু বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে আকর্ষণীয় সব খেলার সামগ্রী। অনেকেই এটাকে মিনি শিশু পার্ক বলেন। করোনায় প্রায় দেড় বছর স্কুল বন্ধ থাকায় শিশুরাও বিদ্যালয়ে আসেনা। তারপরও বাচ্চাদের হাত ধোয়ার জন্য প্রস্তুত করা হয়েছে টাইলস বিছানো ঘর। বিনোদনের জন্য বসানো হয়েছে দোলনা,ল্যাডার,জিগজ্যাগ,সি-শো,¯øীপার প্রভৃতি। আধুনিক শিক্ষার জন্য এখানে রয়েছে একটি ডিজিটাল ল্যাব।


দীর্ঘদিন বন্ধ থাকলেও স্কুল আঙ্গিনা পরিচর্যার যেন ত্রæটি নেই। প্রতি রবিবার সাপ্তাহিক মিটিং ছাড়াও প্রধান শিক্ষকের বিশেষ তত্তাবধানে স্কুলের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। স্কুল অঙ্গন নানা রঙের ফুল গাছের টব দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। করোনাকালিন সময়ে পরিচ্ছন্ন স্কুল হিসাবে এটি সবার দৃষ্টি কেড়েছে।

প্রধান শিক্ষক হাবিবা খন্দকার বলেন,শিক্ষার্থী ছাড়া স্কুল চলেনা। তবে অন-লাইন ক্লাসের পাশাপাশি তারা যখনই স্কুলে ফিরে আসবে পরিবেশ যেন তাদের স্কুল বিমুখ না করে সেজন্য আমরা কাজ করছি। তিনি আরো বলেন আমরা শিক্ষা ও বিনোদন দুটোই নিয়ে অপেক্ষা করছি শিশুদের জন্য।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সেলিম রেজা বলেন,স্কুলটির লেখাপড়ার মান খুবই ভালো। সুন্দর পরিবেশ,শিশু বিনোদন ও পরিস্কার-পরিচ্ছন্নতার দিক থেকেও সেরাদের অন্যতম। করোনা কালেও তার ব্যত্যয় ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host