1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ভাঙ্গুড়া পৌরসভা শ্বাসকষ্টের রোগীর কাছে পৌঁছে দিবে অক্সিজেন সিলিন্ডার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৫২ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:

আমরা রাজনীতিক,মানব সেবাই আমাদের ধর্ম। মানুষের কল্যাণে কাজ করতে আমরা সদা প্রস্তুত আছি। মহামারী করোনা কালেও সাধারণ মানুষের কাতারে মাঠে আছি। করোনায় আক্রান্ত শ্বসকষ্টে ভোগা যদি কেউ পৌরসভার সহযোগিতা চান সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। এ কথাগুলো বললেন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।

তিনি বলেন,করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী  ভাঙ্গুড়া পৌরসভার পক্ষ থেকে বিনা মূল্যে  তাদের নিকট  অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় করোনা রোগীদের অক্সিজেন সেবা চালু উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলি বলেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।

জানা গেছে, করোনা কালীন বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে। এছাড়া বেসরকারি ক্লিনিক ভাঙ্গুড়া হেলথ কেয়ার ২০টি ও নিরাপদ হাসপাতাল ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়ত করতে রাজি হয়েছেন। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ২৪টি অক্সিজেন সিলিন্ডার। সবমিলে এ উপজেলায় ৮৪টি সিলিন্ডার মজুদ আছে।

এই সেবায় উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ, ইউএনও সৈয়দ আমরাফুজ্জামান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম ,ভাঙ্গুড়া থানার ওসি মু.ফয়সাল বিন আহসানসহ সকলের সমন্বয়ে একটি পরামর্শক টিম এর সহায়তায় এবং চিকিৎসকের পরামর্শে যারই অক্সিজেন প্রয়োজন হবে তাকেই দ্রুত সময়ের মধ্যে   পৌরসভার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেওয়া হবে।

এ সেবায় পৌরসভায় একটি হট লাইন চালু করার সিধান্ত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম. ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান,প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বরাত আলী,কাউন্সিলর বৃন্দ,সচিব উত্তম কুমার,হিসাব রক্ষক নাজমুল হুদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host