1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

মুক্তিযোদ্ধার সম্মানী ভাতায় করোনা সুরক্ষা সামগ্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৬৬ সময় দর্শন

করোনাভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে নিজেদের সম্মানী ভাতার টাকায় কেনা করোনার সুরক্ষা সামগ্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কাছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আব্দুল হাই, মহাসচিব (প্রশাসন) সফিকুল বাহার মজুমদার টিপু, মহাসচিব (পুনর্বাসন) আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতিক, কেন্দ্রীয় নেতা ডা. একেএম শরিফুল ইসলাম, আলী আহমেদ, শরিফউদ্দিন, মোশারফ হোসেন, আবুল বাশার, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী শাহপরান সিদ্দিক তারেক, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধাদের মানবিকতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এর আগে থেকেই দেশের বিভিন্নস্থানে করোনা দুর্গত গরিব-দুঃখী, এতিম ও কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে আসছেন বীর মুক্তিযোদ্ধারা। এর অংশ হিসেবে নিজেদের সম্মানী ভাতার টাকায় কেনা করোনার সুরক্ষা সামগ্রী দিলেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host