1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার ঈশ্বরদীতে বসতবাড়ির খড়ির ঘরে দুই রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক মিলু গ্রেপ্তার সৌদি আরবের মক্কা ও জেদ্দায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি হামের উপসর্গে মৃত্যু আরও ৮ জন আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি

এসডিজি অর্জনে এগিয়ে থাকা শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪৬৭ সময় দর্শন

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যগুলো বাস্তবায়নে বিশ্বের যে তিনটি দেশ এগিয়ে আছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে শেষ হওয়া এমডিজির (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) পর শুরু হয়েছে এসডিজি বাস্তবায়ন। এই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে শুরু থেকে ভালো করছে পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান ও আইভরি কোস্ট এই লক্ষ্যগুলো অর্জনের সূচকে শুরু থেকে উন্নতি হচ্ছে।

এসডিজির এবারের সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর ৬৩ দশমিক ৫ শতাংশ। গত বছর এ স্কোর ছিল ৬৩ দশমিক ২৬ শতাংশ। ২০১৫ সালে যখন এসডিজি গৃহীত হয়, তখন বাংলাদেশের স্কোর ছিল ৫৯ দশমিক শূন্য ১ শতাংশ। বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯। বাংলাদেশ এ ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ভুটান।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় ৭৫তম স্থানে রয়েছে ভুটান। দেশটির স্কোর ৭০। মালদ্বীপ রয়েছে ৭৯তম অবস্থানে (স্কোর ৬৯.৩), ৮৭তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা (স্কোর ৬৮.১), ৯৬তম অবস্থানে রয়েছে নেপাল (স্কোর ৬৬.৫)। বাংলাদেশের অবস্থান ১০৯তম। এর পরে রয়েছে ভারত ১২০তম অবস্থানে (স্কোর ৬০.১), পাকিস্তান ১২৯তম অবস্থানে (স্কোর ৫৭.৭) এবং ১৩৭তম স্থানে রয়েছে আফগানিস্তান (স্কোর ৫৩.৯)।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারির কারণে এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। ২০১৫ সালে এসডিজি গৃহীত হওয়ার পর এই প্রথম এর সূচকের স্কোর আগের বছরের চেয়ে কমে গেছে। কোভিড মহামারির কারণে বিশ্বব্যাপী দারিদ্র্য হার বেড়ে যাওয়া এবং বেকারত্ব বৃদ্ধির করণে এমনটি হয়েছে।

এবারের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে আছে ফিনল্যান্ড। দেশটির স্কোর ৮৫ দশমিক ৯ শতাংশ। তালিকায় এর পরে রয়েছে সুইডেন (৮৫.৬), ডেনমার্ক (৮৪.৯), জার্মানি (৮২.৫) ও বেলজিয়াম (৮২.২)। আর সবচেয়ে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের স্কোর ৩৮ দশমিক ২৭ শতাংশ। এর উপরে রয়েছে দক্ষিণ সুদান ও চাদ। প্রতিবেদনে বলা হয়েছে, স্কোরের দিক দিয়ে যে তিন দেশের অবনমন ঘটেছে, সেগুলো হলো ভেনেজুয়েলা, টুভালু ও ব্রাজিল।

 

এসডিজি অর্জনে এগিয়ে থাকা শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৬ জুন ২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host