1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

রাজধানীতে ইত্তেফাকের দুই সংবাদকর্মীর ওপর বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতার হামলা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৯৭ সময় দর্শন

রাজধানীর মিরপুরের পাইকপাড়া দোতলা মসজিদের পাশে অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইত্তেফাকের অনলাইন বিভাগের দুই সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন।

আজ দুপুরের এই ঘটনায় ইত্তেফাকের সংবাদকর্মী মাঈন উদ্দিন আরিফ ও ক্যামেরাপারসন তানভীর আহাম্মেদ চোট পেয়েছেন। এছাড়া তাদের হাতে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সংবাদকর্মীর ওপর এই হামলা চালিয়েছেন বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দার।

সন্তান ছাড়া বৃদ্ধাশ্রমে কেমন কাটছে বয়স্ক নারী-পুরুষদের ঈদ— এমন বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও প্রতিবেদন তৈরির জন্য শুক্রবার পাইকপাড়ার বৃদ্ধাশ্রমে যান ইত্তেফাকের অনলাইন বিভাগের দুই সংবাদকর্মী। একপর্যায়ে সেখানে উপস্থিত হয়ে মাঈন উদ্দিন আরিফ ও তানভীর আহাম্মেদের দিকে তেড়ে আসেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দার। তিনি অকথ্য ভাষায় হেনস্তা করেছেন দুই সংবাদকর্মীকে, এমনকি হাতও তুলেছেন। তার ব্যবহারে তানভীর আপত্তি জানালে তাকে ধাক্কা দেওয়ায় ক্যামেরা ও মাইক্রোফোন মেঝেতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এগুলো ব্যবহারের অনপুযোগী হয়ে পড়েছে।

সংবাদকর্মী মাঈন উদ্দিন আরিফ বলেন, ‘বৃদ্ধাশ্রমটির কর্মকর্তাদের অনুমতি নিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে সেখানে ক্যামেরাপারসন নিয়ে গিয়েছিলাম। সংবাদ সংগ্রহের একপর্যায়ে বাইরে থেকে এসে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দার হঠাৎ আমার পাঞ্জাবির কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। আমার সহকর্মী তানভীর আহাম্মেদ এগিয়ে এলে তার ওপর চড়াও হন লিটন সমাদ্দার। তাকে ধাক্কা মেরে ক্যামেরা, মাইক্রোফোনসহ বিভিন্ন যন্ত্রাণুষঙ্গের ক্ষতিসাধন করেছেন তিনি। আমরা ইত্তেফাকের সংবাদকর্মী পরিচয় দেওয়ায় তিনি ঐতিহ্যবাহী এই সংবাদপত্র নিয়ে অকথ্য ভাষায় কথা বলেন।’

আরিফ ও তানভীর জানান, বৃদ্ধাশ্রমের অন্য কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে লিটন সমাদ্দারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবুও তিনি বারবার দুই সংবাদকর্মীর দিকে তেড়ে আসেন। মোবাইল ফোনে ঘটনার কিছু মুহূর্ত ধারণ করতে পেরেছেন তানভীর আহাম্মেদ।

এ সময় বৃদ্ধাশ্রমে ছিলেন বেসরকারি একটি টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন লিটন সমাদ্দার।

ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হক বলেন, ‘আমাদের দুই সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণ নিন্দনীয়। তাদের ওপর হামলার ঘটনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা লিটন সমাদ্দারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি আমরা। ’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host