1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: এমপি আছগার বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ সীমানা নিয়ে বিরোধ,লোকজন নিয়ে ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর পাট ছিলতে ব্যস্ত বাবা-মা,পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ভারতে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই শেখ হাসিনার হবিগঞ্জে এনসিপির ১০ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

পিসিআর ল্যাব ও আইসিইউর দাবিতে পাবনায় মানববন্ধন

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪০৫ সময় দর্শন

পাবনায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত ও চিকিৎসা প্রদানের জন্য পিসিআর ল্যাব, আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা ও লিকুইড অক্সিজেন প্লান্ট চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা শাখা, অর্ক অ্যাসিস্ট্যান্ট অব রিহ্যাবিলিটেশনের ব্যানারে এ মানববন্ধন করে। বক্তারা বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই পাবনার মানুষের প্রাণের দাবি ছিলো করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু ও আইসিইউ বেড স্থাপন করা। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি পিসিআর ল্যাব দ্রুত স্থাপন এবং আইসিইউ শয্যা ও অ্যাম্বুলেন্স চালু করতে হবে। এ মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন পাবনা জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ -৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মাহতাব উদ্দিন বিশ্বাস এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক আব্দুল হামিদ খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host