1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় সরকারি গুদামে আনুষ্ঠানিক বোরো ধান ক্রয় শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৫৭ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চলতি মওসুমে কৃষকদের নিকট থেকে সরকারি খাদ্য গুদামে বুধবার আনুষ্ঠানিক ভাবে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মো: মকবুল হোসেন এমপি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপজেলার উত্তর সারুটিয়া গ্রামের কৃষক মোক্তার হোসেন এর নিকট থেকে এক হাজার কেজি ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল এবং ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফ্রোজ প্রমুখ।

খাদ্য গুদাম কর্মকর্তা শারমিন আক্তার বলেন,এ বছর কৃষকের নিকট থেকে সরাসরি ২৭টাকা কেজি দরে ৮১৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host