1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলায় ৪ মাসে গ্রেফতার ২ ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের তারিখ ১ অক্টোবর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, তৎপর বোমা নিষ্ক্রিয়কারী দল

চাটমোহরে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৮৪ সময় দর্শন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মারুফ হোসেন (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার সন্ধায় চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারুফ ঐ গ্রামের জাইদুল ইসলামের ছেলে।
দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালক আসিফ হোসেনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। মোটরসাইকেল চালক আসিফের বাড়ি সাইকোলা পশ্চিম পাড়া গ্রামে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রবিবার সন্ধায় কিশোর মারুফ হোসেন বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল গতি নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে ধাক্কা দিলে বাইসাইকেল সহ কিশোর মারুফ রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায় এবং চালক আসিফও গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার মূহুর্তে কিশোর মারুফ মারা যায়। মোটরসাইকেল চালক আসিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবণতি হলে পাবনা মেডিকেলে এবং পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা ও আশংকাজনক বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host