1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

উল্লাপাড়ায় স্কুল ছাত্র ইমনের প্রাণ গেল মোবাইল চোরের হাতে

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৭০ সময় দর্শন

মোবাইল ফোন চুরির কথা বলে দেওয়ায় প্রাণ দিতে হলো স্কুল ছাত্র ইমন হোসেনকে (১৩)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১২ টার দিকে উল্লাপাড়া উপজেলার বড় কোয়ালীবেড় গ্রামে। ইমন এই গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে এবং বড় কোয়ালিবেড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোঃ হুজ্জাতুল জানান, গত ১৫ এপ্রিল এই গ্রামের মৃত দেলবার হোসেনের ছেলে আবু সাঈদের একটি মোবাইল সেট চুরি হয়। সেটটি চুরি করে একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আকরাম আলী (১৫)। মোবাইল চুরির ঘটনাটি জেনেছিল কথিত স্কুল ছাত্র ইমন হোসেন। ইমন মোবাইল চুরির বিষয়টি আবু সাঈদকে জানিয়ে দেয়।

 

এতে ক্ষুব্ধ হয় মোবাইলের কতিথ চোর আকরাম। মঙ্গলবার ইমন খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে পাশের মাঠে যায়। এখানে ক্ষুব্ধ আকরাম ইমনকে একা পেয়ে পুর্ব পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে পাশের ভুট্টাখেতে গলায় গামচা দিয়ে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখে। বিষয়টি ভুট্টাখেতের মালিক গোলাপ মিয়া জানতে পেরে স্থানীয় লোকজনকে অবহিত করে। এসময় লোকজন আকরামকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আকরামকে আটক করে থানায় নিয়ে আসে। স্কুল ছাত্র ইমনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। বর্তমানে ইমনের পরিবার থেকে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছিল বলে জানান এই উপপরিদর্শক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host