1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার

খালেদা জিয়ার জন্য আইসিইউসহ কেবিন বুকিং ; গৃহকর্মীসহ আক্রান্ত ৯

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৯৪ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনা আক্রান্ত বলে জানিয়েছেন তারই ভাগ্নে ডা. মামুন। রোববার (১০ এপ্রিল) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাবেক এ প্রধানমন্ত্রীকে দেখে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মামুন জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনা আক্রান্ত হওয়ায় তারও পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

তিনি আরও জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তী সময়ে কিছু ঘটলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিন বুকিং করে রাখা হয়েছে।

এর আগে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআর,বির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেন।

বিএনপির একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে গতকাল আইসিডিডিআরবি,র একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

কোথায় হবে খালেদার চিকিৎসা

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক বলেন, ‘আসলে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে হাসপাতালেই চিকিৎসা নেওয়া উচিত। কিন্তু এটা তো আর আমি চাইলে হবে না, কারণ তার চিকিৎসার তত্ত্বাবধানে আছেন বড় ছেলের বউ। তাকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, খালেদা জিয়া সাধারণত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করান। এখনও যদি তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়, তাহলে এই হাসপাতালেই নেবেন। সেই অনুযায়ী ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host