1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

বৈশাখী শাড়ি কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১৪ সময় দর্শন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈশাখী শাড়ি কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ছাত্রীর নাম আরিফা খাতুন (১৪)। সে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী গ্রামের শামছুল হকের কন্যা ও চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, কয়েক দিন থেকে মায়ের কাছে বৈশাখী শাড়ি কেনার বায়না ধরে আরিফা। মা জাহেনুর বেগম ক্ষেতের ভুট্টা বিক্রি করে শাড়ি কিনে দিতে চান। কিন্তু বৃহস্পতিবার সকালে আবার সে শাড়ির জন্য পীড়াপীড়ি শুরু করলে অস্থির হয়ে মা তাকে ধমক দেন। এতে অভিমান করে সাড়ে এগারোটার দিকে বাড়ির লোকজনের অগোচরে নিজ শয়নঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় এ বিষয়ে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host