1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বসতবাড়ির খড়ির ঘরে দুই রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক মিলু গ্রেপ্তার সৌদি আরবের মক্কা ও জেদ্দায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি হামের উপসর্গে মৃত্যু আরও ৮ জন আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

শেয়ারবাজার খুলতেই নেই ৮৫ পয়েন্ট

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৫৩ সময় দর্শন

লকডাউনের খবরে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই বড় ধস দেখা দিয়েছে। শেয়ারবাজার খুলতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮৫ পয়েন্ট নেই হয়ে গেছে।

এর আগে শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

এই লকডাউন সম্পর্কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুপুরে জানান, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা।

এর প্রেক্ষিতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কী ধরনের লকডাউন হবে এখনই তা স্পষ্ট না। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পরই বিষয়টি স্পষ্ট হবে। তবে আমরা আপাতত আগের সিদ্ধান্তেই আছি। যদি ব্যাংক খোলা থাকে, তাহলে লকডাউনের মধ্যেও শেয়ারবাজারে লেনদেন চলবে।

এরপর শনিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিএসই জানায়, শেয়ারবাজারে লেনদেন চলমান থাকবে। তবে চলমান প্রি-ওপেনিং সেশন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এমন পরিস্থিতিতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়ি দেন। দাম কমিয়ে অনেকে শেয়ার বিক্রির প্রস্তাব দেন। কিন্তু ক্রেতার সংকট দেখা দেয়। এতে অনেক কোম্পানির শেয়ারের ক্রেতা নেই হয়ে গেছে।

১০টা ১২ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৮ পয়েন্টে পড়ে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৩৯ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৫৯ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির। আর ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৮ টাকা।

শেয়ারবাজার খুলতেই নেই ৮৫ পয়েন্ট

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৪ এপ্রিল ২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host