1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ইছামতি নদী বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে-এমপি প্রিন্স

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৪৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক,পাবনা : পাবনা -৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, পাবনার ঐহিত্যবাহী ইছামতি নদী প্রবাহমান করা পাবনা বাসীর হৃদয়ের দাবী। ইছামতি নদী বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসক পাবনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আয়োজনে “ ইছামতি নদী পুনরুজ্জীবিত করণ প্রকল্প ডিপিপি প্রনয়ন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইছামতি নদীর প্রস্তাবিত ডিপিপি এর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বাপাউবো পাবনার নিবার্হী প্রকৌশলী কে এম জহুরুল হক।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবী পুরনে আমরা সচেষ্ট আছি। এটা বাস্তবায়নে পাবনার সর্বস্তরের মানুষের সহযোগিতা আমাদেও প্রয়োজন। তিনি বলেন খুব শীঘ্রই আবার উচ্ছেদ অভিযান শুরু করা হবে। ডনর্বাহী প্রকৌশলী কে.এম.জহুরুল হক বলেন, মন্ডলপাড়া ব্রিজ থেকে মেরিল বাইপাস পর্যন্ত ৫ কিঃ নদী প্রথম পর্যায়ে খনন কাজ করা হবে। এর মাঝে ৫ টি স্থানে পার্ক নির্মাণ করা হবে। এটা বাস্তবায়নে পাবনাবাসীর সর্বস্তরের জনগনের সহযোগিতা প্রয়োজন হবে।

পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও ইছামতি নদী উদ্ধার আন্দোলনের কার্যকরী সদস্য আব্দুল মতীন খান বলেন, পাবনাবাসীর প্রানের দাবী যথাযথ ভাবে পুরন করতে হবে। এ জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত।

তিনি জেলা প্রশাসক কবীর মাহমুদ কে ইছামতি নদী উদ্ধারের পদক্ষেপ গ্রহন করায় ধন্যবাদ জানান। তিনি বলেন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী বাস্তবায়নে বর্তমান জেলা প্রশাসকের আন্তরিকতা ইছামতি নদী উদ্ধার কাজ আরও ত্বরান্বিত করবে বলে আমরা আশা রাখি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদও সার্কেল ইবনে মিজান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, জেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রউফ, বাপাউবো সহকারী পরিচালক মোশারফ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান, পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক সামছুল আলম, জেলা পরিষদ সহকারী পরিচালক মোঃ আসাদুন্নবী , ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host