1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ফিফার কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮১ সময় দর্শন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে জায়গা করে নিয়েছেন। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের ফুটবলের বড় কর্তা।

বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের ওপর কাজ করা এই গুরুত্বপূর্ণ কমিটিতে তবিথ আউয়াল ছাড়াও কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।

কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

এছাড়া এএফসি ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এই কমিটিতে কিরণের পাশাপাশি ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়া, এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা রয়েছেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host