1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

কাতার বিশ্বকাপ ২০২২ এর সূচি ঘোষণা করল ফিফা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪১৩ সময় দর্শন

২০২২ সালে কাতারে হতে চলা ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা। ২১ নভেম্বর থেকে যা শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই প্রথম বার শীতকালে হবে ফুটবল বিশ্বকাপ।

৬০ হাজার দর্শকাসন বিশিষ্ট আল বেয়াত স্টেডিয়ামে ২১ নভেম্বর হবে উদ্বোধনী ম্যাচ। সূচি অনুসারে গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১২ দিন ধরে। প্রতি দিন হবে চারটি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর একটা, বিকেল চারটে, সন্ধে সাতটা ও রাত দশটায় হবে ম্যাচগুলো। গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলো ও নকআউট পর্যায়ের ম্যাচগুলো হবে সন্ধে ছয়টায় ও রাত ১০টায়। ১৭ ডিসেম্বর খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচ। পরের দিন ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট লুসেল স্টেডিয়ামে সন্ধে ছয়টায় শুরু হবে ফাইনাল। দুই সেমিফাইনাল হবে রাত দশটা থেকে।  ফিফার তরফে জানানো হয়েছে, বিভিন্ন ভেন্যুতে যাওয়ার জন্য
বিমানের প্রয়োজন পড়বে না। কারণ সব স্টেডিয়ামই ৪৮ কিলোমিটার ব্যাসার্ধের এলাকার মধ্যে।
এই প্রথম বার মধ্য প্রাচ্যে হচ্ছে ফিফার পুরুষদের বিশ্বকাপ। এর আগে কখনও শীতকালে এই প্রতিযোগিতা হয়নি। সে দিক দিয়েও এটা অভিনব। প্রতিটি দল গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচের মধ্যে তিন দিনের বিরতি পাবে।
২০২২ সালের মার্চ বা এপ্রিলের শুরুতে ড্র হবে বিশ্বকাপের। কারণ, তখন কোন কোন দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে, তার পরিষ্কার চিত্র পাওয়া যাবে। প্রতিযোগিতায় অংশ নেবে ৩২টি দল। ২০২৬ সালের পরের বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। তাই ৩২ দলের ফরম্যাটে এটা শেষ বিশ্বকাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host