1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

করোনায় আক্রান্ত হলেন কোয়েলসহ পিতা রঞ্জিত মল্লিকের পরিবার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫০৫ সময় দর্শন

টলিউডে করোনার হানা। মারণভাইরাসের থাবা এ বার খোদ মল্লিক পরিবারে। করোনায় আক্রান্ত হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক। শুধু তাই নয়, কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাঁদের।

শুক্রবার নিজেই টুইট করে এ কথা জানান কোয়েল। তিনি লেখেন, “মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে”।

মল্লিক পরিবারের  ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে,  বেশ কিছু দিন ধরেই  করোনার  উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। দিন দু’য়েক আগে পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। গত ৫ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর পর থেকে বাবা-মা’র সঙ্গেই ছিলেন অভিনেত্রী। বাড়িতেই করোনা সংক্রান্ত নিয়ম মেনে চলছিলেন। তা সত্ত্বেও এই খবরে মন খারাপ কোয়েল-রঞ্জিত অনুরাগীদের। তাঁদের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছেন নেটাগরিকরা। সুত্র : আনন্দ বাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host