1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

রোহিঙ্গাদের বনভোজন ভাসানচরে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৭৭ সময় দর্শন

 সংবাদ ডেস্ক:বনভোজনের আনন্দে মাতোয়ারা হয়েছে ভাসানচরের রোহিঙ্গারা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পিকনিকের আমেজে নেচে গেয়ে অন্য রকম আনন্দের দিন কাটাচ্ছে তারা। খাবারের আয়োজনে ছিলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

চট্টগ্রামের নামকরা বাবুর্চিদের করা রান্নায় ছিল আতপ চালের ভাত, মহিষের মাংসের ভুনা ও বুটের ডাল। এই ভোজের আয়োজন ছিল চরের প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাদের জন্যে। ভোজনের শেষে ছিল হাতিয়া থেকে আনা মহিষের দুধের দই।

সকাল হতে না হতেই বনভোজনের স্থান ভাসানচরের ফুটবল মাঠের দিকে আসতে শুরু করে রোহিঙ্গারা। বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে নাচেগানে মেতে উঠে রোহিঙ্গা শিশু-কিশোররা। তরুণ যুবকরাও বাদ ছিলো না এ আনন্দে। মাঠের একাংশে বিশাল প্যান্ডেল সাজিয়ে রান্নাবান্না করা হয়। রান্নার জন্য চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয় রান্নার সমস্ত উপকরণসহ ১৫ সদস্যের বাবুর্চির দল।

দুপুরের মধ্যেই শেষ হয় খেলার আয়োজন। বিস্কুট-মার্বেল এবং চকলেট দৌঁড়ে অংশ নিয়েছে রোহিঙ্গা শিশুরা। ছিলো মোরগ লড়াই ও সুঁই সুতার খেলা। শিশুদের পাশাপাশি অংশ নিয়েছে বড়রাও।

মেয়েদের বালিশ খেলায় জয়ী জেসমিন বলেন, মিয়ানমারে আমরা সেনাবাহিনীর ভয়ে ঘর থেকে বের হতাম না। ভাসানচরে আমাদের কোনো ভয় নাই। আজকের মতো আনন্দ আমি জীবনেও করিনি।

ছেলেদের ২০০ মিটার দৌঁড়ে জয়ী মোহাম্মদ হোসেন বলেন, অনেক খুশি লাগছে। মনে হচ্ছে ঈদের দিন।

খেলাধুলা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় রোহিঙ্গা শিল্পী বশির আহমদ ও নুরুল আমিন গানের মধ্য দিয়ে মিয়ানমারে তাদের করুণ জীবনের কাহিনী তুলে ধরেন।

ভাসানচরের কন্টিনজেন্ট কমান্ডার ইমতিয়াজ ইত্তেফাককে বলেন, গত মাসে দুই দফায় কক্সবাজারের উখিয়া থেকে প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে ভাসানচরে। মূলত তাদের মনোবল চাঙা রাখা এবং বাকি রোহিঙ্গাদের ভাসানচরে আসতে উদ্বুদ্ধ করতেই বিশেষ এ আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host