1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

উল্লাপাড়া পৌরসভার ভোটগ্রহণ ৭টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৭৫৬ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার দ্বিতীয় ধাপে উল­াপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ১৭টি ভোট কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব ভোট কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলে পুলিশ সনাক্ত করেছে। পৌরসভায় মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনিত আজাদ হোসেন আজাদ (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক পৌর চেয়ারম্যান(ওই সময়ে) এম বেলাল হোসেন (মোবাইল ফোন)। এছাড়া ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। শনিবার সকল কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটগ্রহণ সামগ্রী, সংশি­ষ্ট কর্মকর্তা ও আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদেরকে পাঠানো হয়। মোট ৩৪ হাজার ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল­াপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, পৌরসভার ১৭টি কেন্দ্রই কম বেশি ঝুঁকিপূর্ণ। তবে এসব কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলে পুলিশ সনাক্ত করেছে। কেন্দ্রগুলো হলো, বাড়ইয়া ফোরকানিয়া মাদ্রাসা, কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভট্টকাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইচ টি ইমাম ডিগ্রি কলেজ, জহুরা মহিউদ্দিন বালিকা বিদ্যালয় ও ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীপক কুমার দাস আরো জানান, সকল ভোট কেন্দ্রে ভোটগ্রহণ নিরাপদ করতে পুলিশ সবধরনের ব্যবস্থা নিয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উল­াপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, সুষ্ঠু ও শান্তি পূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পৌরসভায় মোট ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাব সদস্যরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host