1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় আ’লীগ প্রার্থী রাসেলকে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত ঘোষনা করে গণ বিজ্ঞপ্তি : একটি ওয়ার্ডের নির্বাচন বাতিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৯৯৩ সময় দর্শন
গোলাম হাসনাইন রাসেল

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী গোলাম হাসনাইন রাসেল কে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত ঘোষনা করে বুধবার (৩০ ডিসেম্বর) গণ বিজ্ঞপ্তি জারি করেছে রিটানিং অফিসার। সেই সঙ্গে একটি ওয়ার্ডের নির্বাচন বাতিল করা হয়েছে।
এই পৌরসভা নির্ব্চানে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন রাসেল। অপরদিকে একমাত্র প্রতিদ্বন্দি হিসাবে বিএনপি মনোনীত আব্দুল কাদের মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার আব্দুল কাদেরের মনোনয়নপত্র বাতিল করেন। ফলে তিনি পাবনার জেলা প্রশাসকের নিকট আপিল করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখে আপিলের রায় ঘোষনা করা হয়। মেয়র পদে একাধিক প্রার্থী না থাকায় গোলাম হাসনাইন রাসেল কে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত ঘোষনা করা হয়।

রিটার্নিং অফিসার ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান জানান, দু’জন মেয়র প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বৈধ্য মনোনয়ন দাখিলকারী গোলাম হাসনাইন রাসেল কে মেয়র নির্বাচিত ঘোষনা করে গণবিজ্ঞপ্তির জারির পাশাপাশি গেজেট প্রকাশের জন্য (ঙ) ফরম ফিলাপ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

সেই সঙ্গে ৩ নম্বর ওয়ার্ডে তিন জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে দু’জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় একমাত্র প্রার্থী মোহাম্মদ বরাত কে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বার্চিত ঘোষনা করা হয়েছে।

আগামী ১৬ জানুয়ারি মেয়র ব্যতীত কাউন্সিলরদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমের মৃত্যুজনিত কারণে কেবল ওই (পুরুষ) ওয়ার্ডের নির্বাচন বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host