1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

সাঁথিয়ায়সড়কে প্রাণ গেল অটোবাইক চালকের

জালাল উদ্দিন; সাঁথিয়া,
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল লিয়াকত আলী মন্ডল ওরফে হেদাই(৪৫)নামের অটোবাইকের চালকের।নিহত ব্যক্তি উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি)সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার সকালে লিয়াকত আলী মন্ডল অটোবাইকে মাধপুর থেকে যাত্রী নিয়ে সাঁথিয়া আসার পথে চক নন্দনপুর নামক স্থানে পৌঁছালে অটোবাইকটির একটি চাকা খুলে গেলে অটোবাইকটি চালক লিয়াকত আলী মন্ডলের মাথার ওপড় পড়ে।এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম বলেন,অটোবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলী মন্ডল ওরফে হেদাই নামের অটোবাইকের চালক নিহত হয়েছেন।মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host