1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢ়ুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের

পাবনা-৩ আসনের নবনির্বাচিত এমপি আলী আছগারকে সংবর্ধনা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭২ সময় দর্শন

পাবনা-৩ (ভাঙ্গুড়া ফরিদপুর ও চাটমোহর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ)  সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মিলিত ব্যবসায়ী সমাজ ও পৌর জামায়াতের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি হাফিজ উদ্দিন বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী (তরবিয়াত) সেক্রেটারি মাওলানা আলী আছগার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মো. মজিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, রাঙ্গালিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হানিফ বাবলু, ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host