1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রায় ১ কোটি স্বাস্থ্যকর্মীদের আগে টিকা দেবে ভারত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬২৬ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় এক কোটি স্বাস্থ্যকর্মীকে আগে করোনার টিকা দেবে ভারত। এর পর প্রায় দুই কোটি ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হবে। আজ শুক্রবার সর্বদলীয় এক বৈঠকে এ পরিকল্পনার কথা জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে এক প্রেজেন্টেশনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষাণ বিষয়টি উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে বলা হয়, ডাক্তার ও নার্সসহ দেশের প্রায় এক কোটি স্বাস্থ্যকর্মীকে প্রথমে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। এর পর পুলিশ, সশস্ত্রবাহিনীর সদস্য ও নগরকর্মীসহ অন্যান্য মিলিয়ে প্রায় দুই কোটি ফ্রন্টলাইন কর্মীকে টিকা দেওয়া হবে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে দেশটির সরকারের পক্ষ থেকে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার সব দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এ সময় দেশটির ১৩ দলের নেতারা বৈঠকে অংশ নিয়ে টিকা নিয়ে নিজেদের দলীয় অবস্থান তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host