1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা, সেনা-পুলিশসহ নিহত ২৭ রাষ্ট্রপতির পদ শূন্য, ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

চাটমোহরে চক্ষু চিকিৎসায় ভিশন সেন্টার উদ্বোধন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৮৮ সময় দর্শন
পাবনার চাটমোহরে চক্ষু চিকিৎসায় ভিশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (০৪ আগস্ট) সকালে চাটমোহর কলেজ রোড নারিকেলপাড়া এলাকায় এর উদ্বোধন করা হয়।
পল্লী চিকিৎসক মো. গোলাম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সিরাজগঞ্জের প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার ফারুক হাসান, চিপ ফিন্যান্স অফিসার মোঃ আনসার আলী, সিনিয়র ম্যানেজার এডমিন মোঃ কবির উদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টি এম মাহমুদুল হাসান।
উদ্যোক্তারা জানান, সিরাজগঞ্জের প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক এই হাসপাতালটি পরিচালিত হবে। প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রোগী দেখবেন চক্ষু বিশেষজ্ঞরা।
বক্তারা বলেন, এখানে প্রাথমিক অবস্থায় রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে। যে সমস্ত রোগীর অপারেশন লাগবে তাদের প্রধান কার্যালয় সিরাজগঞ্জে নিয়ে অপারেশন করা হবে। প্রধান লক্ষ্য এভাবে ধীরে ধীরে শুরু করা। তারপর যদি সবার সহযোগিতা ও সাড়া পাওয়া যায় তাহলে এখানে একটি চক্ষু হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে ভালো কিছু হবে। প্রাথমিকভাবে এখানে রোগী সিলেকশন এবং সিরাজগঞ্জে সার্জারি করা হবে।
এই প্রতিষ্ঠানটি প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম, সিরাজগঞ্জ এর একটি শাখা। চাটমোহর শাখাটি পরিচালনার দায়িত্বে থাকবেন রবিউল ইসলাম রনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host