1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার সরকারি ভর্তুকির চাপ কমাতে টিসিবির নতুন কৌশল: লক্ষ্য স্বনির্ভরতা ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল ঘোষণা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৯ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

এর আগে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার দুপুর ১২টায় এই প্যানেল ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ অন্য নেতারা। তিনি জানান, শেষ মুহূর্তে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করা হয়েছে।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৯ সেপ্টেম্বর)।

সূত্র: এফএনএস।

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল ঘোষণা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২০ আগস্ট ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host