1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর

এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ সময় দর্শন

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও হ্যাকড হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ওই অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। তবে দলের দাবি, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এক বিবৃতিতে বলেন, “এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর আগে দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টেও একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল।”

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের পরিচয় খুব শিগগিরই জাতির সামনে উন্মোচিত হবে।” তিনি একই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া জামায়াত সেক্রেটারির ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান ফেসবুকে এক পোস্টে বলেছেন, “আব্বুর এক্স (সাবেক টুইটার) আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দিবে, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host