1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সম্মিলিত ইসলামী দলসমূহের শুক্রবারের বিক্ষোভ স্থগিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৭০ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ঢাকায় পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’। ‘ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে’ বুধবার এই কর্মসুচি ঘোষণা করেছিল জোটটি।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি মিলনায়তনে সম্মিলিত ইসলামী দলসমূহের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সন্মেলনে বলা হয়, রাজধানীতে এবং দেশের বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তথা ভাস্কর্যের নামে যেভাবে মূর্তি স্থাপন করা হচ্ছে, তা কোন ক্রমেই একজন ঈমানদার মেনে নিতে পারেননা। কতিপয় বুদ্ধিজীবীসহ কিছু কুচক্রিমহল ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। মূলত:তারা দেশ, জাতি, ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের দুশমন। এভাবে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশে আল্লাহর গজব টেনে আনা হচ্ছে। ৯৫ শতাংশ মুসলিম অধ্যুষিত এ দেশের বিবেকবান জনগণ কোনোক্রমেই এ বিজাতীয় সংষ্কৃতি মেনে নিতে পারে না। তাই শুক্রবার দেশব্যাপী গণ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই কর্মসূচির অংশ হিসেবে ‘ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে’ রাজধানীতে সম্মিলিত ইসলামী দলসমূহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের অনুমতি চেয়ে ডিএমপি বরাবর লিখিত আবেদন করা হয়েছিলো। কিন্তু অনুমতি পাওয়া যায়নি।

তাছাড়াও পুলিশের অনুমতি ছাড়া রাজধানীতে রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠন কর্তৃক সভা-সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ করে বুধবার নতুন করে এক আদেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নেতারা বলেন, আমরা শান্তি শৃংখলা ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জুমাবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষনা করা হলো। পরবর্তীতে কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ।

মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব ও হেফাজতে ইসলামীর নায়েবে আমির আল্লামা জাফরুল্লাহ খান, সম্মিলিত ইসলামী দলসমূহের সহ-সভাপতি ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানী, মাওলানা আহমাদ আলী কাসেমী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host