1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ভাঙ্গুড়ায় অগ্নিকান্ড : ৫ কৃষকের বাড়ি ভষ্মিভুত : পুড়ে গেছে পশুপাখি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩২৩ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে অগ্নিকান্ডে পাঁচ কৃষক পরিবারের দশটি ঘর পুড়ে গেছে। শুক্রবার ভোর রাতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ঘরে সংরক্ষিত ফসল ও নগদ টাকা-পয়সা পুড়ে গেছে। এছাড়া আগুণে দুটি ছাগল ও ১৫/১৬টি হাঁসমুরগী পুড়ে মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করিম আলীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাওেন্ডর সূত্রপাত ঘটে। ইউপি চেয়ারম্যান আলহাজ মো: হেদায়তুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক কাপড়-চোপড় ও শীতবস্ত্র এবং খাদ্য সহায়তা প্রদান করেছেন।

ইউনিয়ন চেয়ারম্যান হেদায়তুল হক বলেন,অগ্নিকান্ডের সময় একটি শিশুকে ঘরে রেখে সবাই বের হওয়ার পর তার কথা মনে পড়ে। ফলে আতংকিত হয়ে পড়ে পরিবারের লোকেরা। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রতিবেশিদের সহায়তায় বাচ্চাটিকে শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন,ক্ষতিগ্রস্থদের অনেক ক্ষতি হয়েছে। ফলে তারা এখন নি:স্ব হয়ে পড়েছেন। শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখার সময় চেয়ারম্যান হেদায়েত ওই পোড়া বাড়িগুলোতেই ছিলেন এবং শীত বস্ত্র হিসাবে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও চাল বিতরণ করছিলেন বলে ডিডিএন নিউজকে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host