1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

মুখোমুখি হচ্ছে পুলিশ-আনসার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬০৪ সময় দর্শন

সংবাদ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফেডারেশন কাপ নারী হ্যান্ডবলের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি।

বুধবার পল্টন ময়দান সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৮-১৩ গোলে হারিয়েছে জামালপুর স্পোর্টস একাডেমিকে।

বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের রুবিনা সর্বোচ্চ ২২ গোল করেন। জামালপুর স্পোর্টস একাডেমির শারমিন করেছেন ৪ গোল। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় ছিল আনসার।

বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর স্পোর্টস একাডেমি ও নওগাঁ জেলা। সকাল সাড়ে ১১ টায় হবে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host