1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

ভারতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ সময় দর্শন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে দেশটিতে যাওয়ার কথা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

এর আগে গতকাল এক অনলাইন বৈঠকে বসেছিল বিসিবি। ওই বৈঠকে ভারতের বিপক্ষে কঠোর অবস্থানে না যাওয়ার পরামর্শ ছিল। তবে দেশজুড়ে তৈরি হওয়া নানান সমালোচনা এবং সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের ম্যাচের ভেন্যু বদলের অনুরোধ করেছে বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করা হবে। মোস্তাফিজ ও বিশ্বকাপ–দুই ইস্যুতেই পরিষ্কার বার্তা থাকবে।’

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়া থেকে। নিরাপত্তার শঙ্কায় বিসিসিআই মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর পরেই প্রশ্ন ওঠে–যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না ভারত, সেখানে কীভাবে পুরো দলকে নিরাপত্তা দেবে? এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এ প্রশ্ন তোলেন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বিসিবিকে জানাবেন তিনি। এর পরেই জানা গেল, বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host