1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

শরীরে লালচে র‌্যাশও হতে পারে করোনার লক্ষণ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৬৫৮ সময় দর্শন

দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছে ১০ লাখের বেশি মানুষ। প্রতিদিনই অনেক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। কারো লক্ষণ প্রকাশ পাচ্ছে বা কারো পাচ্ছে না। প্রথমে ঠান্ডা সর্দি জ্বর দিয়ে শুরু হলেও এখন আর সেই উপসর্গে থেমে নেই করোনা। মোট কথা পুরো শরীরের উপরই করোনার প্রভাব রয়েছে।

শুধুমাত্র শরীরের র‌্যাশ করোনার লক্ষণ হতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা। জানুয়ারী মাসে লক্ষণটি প্রকাশ পাওয়ার পর জ্বর,শুকনো কাশি, শ্বাস কষ্টের উপর জোর দেওয়া হয়েছিল। সময়ের সাথে সাথে স্বাদ গন্ধ না পাওয়া,মাথা ব্যাথা, ডায়রিয়া এগুলো যোগ হয়। বেশ কিছুদিন ধরে গবেষকরা গায়ে র‌্যাশের কথা তুলে ধরেছেন।

কিংস কলেজ লন্ডনের গবেষকরা  ৩ লাখ ৩৬ হাজার মানুষের উপর একটি গবেষণা করে দেখেছেন যেখানে  ৯০ শতাংশ ব্রিটনবাসী যাদের করোনা হয়েছিল তাদের ত্বকে র‌্যাশের লক্ষণ ছিলো। করোনার উপসর্গ দেখা দেওয়ার আগে বা পরে  স্কিনে র‌্যাশ দেখা দিতে পারে।

স্কিনে যে লাল দাগ বা র‌্যাশ এ থেকেও মানুষ সহজে সংক্রমিত হতে পারে। যাদের ত্বকে তেমন কোন সমস্যা নেই তাও স্কিনে র‌্যাশ দেখা দেয়।

এমনটা প্রথম দেখা দেয় ইতালিতে। তার পর ফিনল্যান্ড, স্পেন, কানাডা, আমেরিকা থেকেও এমন উপসর্গের খবর আসতে শুরু করে। যেসব অঞ্চলে করোনা রোগীর সংখ্যা বেশি সেখানেই এমন সমস্যা দেখা দিচ্ছে।

করোনার প্রকৃতি ও উপসর্গ বুঝে উঠতে যেয়ে এখনো নানা অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বিশেষজ্ঞরা। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা অন্যদিকে সামনে আসছে নানা উপসর্গ।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host