1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সকল মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের নির্দেশ মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে বাংলাদেশ সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস, যুবককে অর্থদণ্ড সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ যে পাপের বিচার স্রষ্টা ছেড়েছেন মানুষের হাতে লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

আরেক ধাপ বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৭ হাজার ছাড়াল

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮১ সময় দর্শন

মধ্যেপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে দিয়ে টানা কয়েক ধাপ স্বর্ণের দাম কমানোর পর এবার টানা চার ধাপ বাড়ানো হলো। আজ বুধবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দুই লাখ ৪৭ হাজার ৯শ টাকা ছাড়িয়ে গেছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নির্ধারনী দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।

এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host