1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার আশঙ্কা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় অভিযান অব্যাহত; আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

সিইসির ভাষণ চূড়ান্ত, বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিবেন। ভাষণেই তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

এদিকে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সিইসি।

ইতোমধ্যে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

জানা গেছে, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host