1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার ফুলকোর্ট সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯১ সময় দর্শন

হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে আগামী বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেল ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা আহ্বান করেছেন।

সোমবার ২৪ নভেম্বর, সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মো. আতিকুস সামাদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ফুলকোর্ট সভা সাধারণত বিচার বিভাগের গুরুত্বপূর্ণ নীতি বা প্রশাসনিক সিদ্ধান্তের জন্য আয়োজন করা হয়। আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিচারপতিদের নিজস্ব আলোচনার এই ফোরাম নিয়মিতভাবেই নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে।

বিচার বিভাগের অভ্যন্তরীণ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, কোন বিষয়গুলোর সংস্কার প্রয়োজন বা কোথায় নতুন নির্দেশনা প্রয়োজন, এসব বিষয়েও ফুলকোর্ট সভায় মতামত বিনিময় হয়ে থাকে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এসব আলোচনা বা সম্ভাব্য সিদ্ধান্তের বিস্তারিত উল্লেখ না থাকলেও, বিচার বিভাগের জন্য সভাটি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host