1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

নিষিদ্ধ আ. লীগের লকডাউনের প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ 

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২০৩ সময় দর্শন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউনের নামে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া বিএনপি। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়েই শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন।

সমাবেশ বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।

এসময় বক্তারা লকডাউন প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, “গত ৫ আগস্টে দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্যাস্টিট হাসিনা ভারতে বসে লকডাউনের নামে নাশকতার ডাক দিয়েছে। আর দেশের ভিতরে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার আড়ালে আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। লকডাউনের নামে আমাদের শান্তি প্রিয় ভাঙ্গুড়ায় কেউ নাশকতার সৃষ্টি করলে তার কঠিন জবাব দেওয়া হবে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host